নগদহীন লেনদেনে বিশ্বের মধ্যে শীর্ষস্থান দখলের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভায় এই দাবি করলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। রাই সিনা- সিডনি বিজনেস ব্রেকফাস্টে তার মন্তব্য, ” আপনি যদি আমাদের নগদহীন লেনদেনের নির্দিষ্ট ইউপিআই আইডি দেখেন, আমি মনে করি আমরা বিশ্বের সবচেয়ে বেশি সংখক নগদহীন লেনদেনে রেকর্ড করতে চলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেই নগদ হীন লেনদেনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। জয় শঙ্কর বলেন, ” মানুষের মানসিকতার মধ্যে প্রযুক্তির প্রভাব বেড়েছে, তাই নগদহীন লেনদেনের ক্রমশ বেড়েছে। ” ডিজিটাল লেনদেন এর ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা কে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিয়েছেন।
প্রসঙ্গত ২০১৬ সালে ৮ ই নভেম্বর ভারতীয় অর্থ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। তারপর থেকেই বাড়ে ডিজিটাল লেনদেন।কিউ আর কোড স্ক্যান করে অথবা নির্দিষ্ট ইউপিআই আইডির মাধ্যমে এক ব্যাংক একাউন্ট থেকে অন্য ব্যাংক একাউন্টে টাকার লেনদেন শুরু হয়। গুগল পেয়ে, ফোন পেয়ে, পেটিএম প্রভৃতি অ্যাপের ব্যবহার রমরমে বাড়তে থাকে।







