দেশ

নয়া বাজেটে সোনা-রূপোর দাম বৃদ্ধির ফলে মাথায় হাত ব্যবসায়ীদের

নয়া পেশ করা বাজেটে আরও মহার্ঘ্য সোনা, রূপো-সহ দামী ধাতু এবং গয়না। দ্বিতীয় দফার সরকারের মেয়াদ শেষ হতে আরও এক বছর। তার পূর্বে শেষবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার। সাইকেল, হীরে থেকে ব্যাটারি, অনেক পণ্যেরই মূল্য যেমন হ্রাস পেল, তেমনই অপরদিকে বৃদ্ধি পেল সোনার গয়নার দাম।

যার দরুন মুখের হাসি মিলিয়েই গেছে প্রায় ব্যবসায়ীদের। গতকাল কলকাতার বাজারে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮, ৫৫০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫, ৫৫০ টাকা। দাম বৃদ্ধির পরবর্তীতে নয়া দাম হতে চলেছে প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি। ফলে প্রায় হতাশার মধ্যে চলা বৌবাজারের স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীদের মতে, মহামারির কবল থেকে লোকসান কাটিয়ে ২০২৩-২৪ অর্থবর্ষে ঘুরে দাঁড়ানোর শক্ত প্রয়াসে শেষ পেরেক পুঁতে দিলেন অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, বর্তমানে ভারতে রুপোর ওপর আমদানি শুল্ক ৭.৫℅, সোনার ১৮.৪৫℅। সোনার কাছাকাছি আমদানি শুল্ক হয়ে গেলে রুমোর দাম অনেকটাই বাড়ার কথা। পয়লা ফেব্রুয়ারি রুপোর কেজি প্রতি দাম ৬৮, ২০০ টাকা। খুচরো রুপোর দাম কেজি প্রতি ৬৮, ৭০০ টাকা। হীরের গয়নার দাম হ্রাস পেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.