জেলা

হুলা পার্টির ডি এম ডেপুটেশান ঝাড়গ্রামে !

নিজস্ব সংবাদদাতা : মোট ৭ দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলো, ঝাড়গ্রামের হাতি তাড়ানোর হুলা পার্টির সদস্যরা। সোমবার ঝাড়গ্রামের হাতি তাড়ানোর সকল কর্মীরা ঝাড়গ্রামে উপস্থিত হন এবং সাত দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশান জমা দেয়।

তাদের মূলত দাবী হাতি ড্রাইভের কাজের জন্য সকল হুলা পার্টির সদস্যদের পর্যাপ্ত হাতি তাড়ানোর সরঞ্জাম সহ সেফটি কিট প্রদান করতে হবে, এছাড়াও হাতির হানায় কোনো হুলা পার্টির সদস্য নিহত হলে ১৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ সহ পরিবারের একজন সদস্যকে দ্রুত চাকরি প্রদান করতে হবে।

ইতিমধ্যেই সমস্ত হুলা পার্টি সদস্যরা হাতি তাড়ানো থেকে বিরত রয়েছেন। হুলা পার্টির সদস্যরা জানান তাদের দাবি না মানা হলে তাদের এই আন্দোলন চলবে। জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রাম এলাকায় হাতির তান্ডব আজ নতুন নয়। এটি একটি প্রধান সমস্যা। আর এর ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকায় হাতি প্রবেশ করলে একমাত্র গাইড করেন এই হুলা পার্টি সদস্যরা। হুলা পার্টির সদস্যরা কাজ না করলে কি হবে এই নিয়ে চিন্তিত ঝাড়গ্রামের সাধারন মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.