জেলা

প্রচুর পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বালি এলাকায়

প্রচুর পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বালি এলাকায়। জানা গিয়েছে সোমবার রাতে বালি থানার পঞ্চাননতলা এলাকার ভ্যাট থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হয়। এদিন ভ্যাটের কাছে থাকা লোকজন রাতেই বিষয়টি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এ রাজ্যে রয়েছে বলে অভিযোগ করে আসছে বি জে পি।শুধু তাই নয়,বেশ কয়েকটি জায়গা থেকে ভুয়ো আধার কার্ড ,ভোটার কার্ড সহ নাগরিকত্বের প্রমান হিসাবে ব্যবহৃত নথি উদ্ধার ও হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সব ভোটার কার্ড গুলি তেমনটাই হতে পারে।ধড়পাকড়ের ভয়ে এ গুলি ফেলে যাওয়া হয়েছে।তবে সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.