সাতসকালে জনবহুল এলাকা থেকে হরিণের দেহ উদ্ধার করা হলো। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকায় এলাকার ঘটনা।আজ সকালে স্থানীয় জনগণ এলাকার একটি ফাঁকা জমির মধ্যে ওই হরিণের দেহ দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে হরিণের দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে ওই হরিণটিকে এলাকার বেশ কয়েকটি কুকুর তাড়া করছিল। কুকুরের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের অনুমান। তবে ময়না তদন্তের পরেই হরিণের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়। এলাকাটির পাশেই রয়েছে খরিয়ার বন্দর জঙ্গল। ওই জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের।
Read Next
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
October 30, 2026







