রাজনীতি

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের NCP-র অন্দরে অসন্তোষের জল্পনা! অমিত শাহের সঙ্গে বৈঠকে ৬ শীর্ষ নেতা

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নতুন করে চর্চায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)-র অভ্যন্তরীণ সমীকরণ। দলের ছয় শীর্ষ নেতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই দলের অন্দরে নেতৃত্ব নিয়ে অসন্তোষের জল্পনা ছড়িয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রফুল্ল প্যাটেল, সুনীল তটকরে এবং ছগন ভুজবল-সহ ছয় গুরুত্বপূর্ণ নেতা।
সূত্রের খবর, দলের নেতৃত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত এবং ক্ষমতা বণ্টন নিয়ে সুনেত্রা পাওয়ার ও তাঁর ছেলে পার্থ পাওয়ারের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট কয়েকজন প্রবীণ নেতা। তাঁদের অভিযোগ, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিজ্ঞ নেতৃত্বকে। যদিও এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
তবে NCP-র পক্ষ থেকে দলের অভ্যন্তরে কোনও ভাঙন বা বিবাদের সম্ভাবনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের খবর বিভ্রান্তিকর। ফলে মহারাষ্ট্রের মহাযুতি জোটের রাজনীতিতে NCP-র পরবর্তী পদক্ষেপ এখন বিশেষ নজরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.