নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরের মতন এই বছরেও শিলিগুড়ি মেরিনার্স এর পক্ষ থেকে আজ ২৯ জুলাই মোহনবাগান দিবস পালন করা হল। শনিবার শিলিগুড়ির মোহনবাগান এভিনিউকে সবুজ মেরুন বেলুন এবং পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়। পাশাপাশি মোহনবাগান দিবস উদযাপনে ক্লাবের ইতিহাস এবং ২৯ জুলাই নিয়ে বক্তব্য পেশ করেন শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের সদস্যরা।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন প্রথমে মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এরপর বেলুন উড়িয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমি ছোটবেলার থেকেই মোহনবাগানের সমর্থক।তাই যখন যেখানেই মোহনবাগানের খেলা হয়েছে ছুটে চলে গেছি। তাই আজকে মোহনবাগান মেরিনার্সের আমন্ত্রন পেতেই ছুটে আসলাম। আমাদের Club সারা বিশ্বের কাছে এক অন্য নজির তৈরী করে আছে। তাই আজ উনত্রিশে জুলাই মোহনবাগানের কাছে অন্যতম মনে রাখার মতন দিন।







