জেলারাজনীতি

ব্যান্ডেলে তৃণমূল কর্মীর বাড়ি ও গাড়ি লক্ষ্য করে হামলা ! অভিযোগের তীর বিজেপির দিকে

ব্যান্ডেলে তৃণমূল কর্মীর বাড়ি ও গাড়ি লক্ষ্য করে হামলা ! বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর গাড়ি বাড়িতে ঢিল ছুড়ে কাচ ভাঙার অভিযোগ ওঠে। এবিষয়ে ইতিমধ্যেই পুলিশে নালিশও জানানো হয়েছে। তবে , এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি ।

ঘটনা ব্যান্ডেলের নিউ মসজিদ এলাকার । ওই এলাকারই বাসিন্দা , তৃণমূল কর্মী প্রদীপ ঝাঁ। তার অভিযোগ , ঘটনা রাত প্রায় দুটোর । তখন সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তৃণমূল কর্মী , ঘরের কাঁচ ভেঙে পড়ার শব্দ পান। আওয়াজে , ঘুম ভাঙতে দেখেন , জানলার কাচ ভেঙে , খাটের ওপর পড়ে আছে । বাড়ির বাইরে থাকা তার স্করপিও গাড়িটিতেও ঢিল মারা হয়েছে বলে অভিযোগ করেন প্রদীপ ঝাঁ ।

তৃণমূল কর্মীর বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে , ওই রাতে দুজন ঘোরাঘুরি করছিল , এবং তারাই ঢিল মেরে পালিয়ে যায় । তৃণমূল কর্মীর অভিযোগ , যারা ঢিল মেরেছে , তারা বিজেপি কর্মী , তিনি , ওই অভিযুক্তদের চিনতে পেরেছেন । এর পূর্বেও তাদের সঙ্গে তৃণমূল বিজেপি নিয়ে সংঘাত হয়েছে বলে দাবী করেছেন তৃণমূল কর্মী ।

উল্লেখ্য , পুলিশ ইতিমধ্যেই এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে , গোটা ঘটনার তদন্ত শুরু করেছে । তবে , এই ঘটনায় , বিজেপি দাবী করেছে , পাড়ার গণ্ডগোলকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে তৃণমূল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.