রাজ্য

মুখ্যমন্ত্রীর দারস্থ হতে যাচ্ছেন সঞ্চিত কর্মকার !

নিজস্ব সংবাদদাতা: গৌরিহাটের সেতু তৈরি না হলে এলাকার বাসিন্দা দের সাথে নিয়ে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন অরবিন্দ অঞ্চলের নবনিযুক্ত পঞায়েত সদস্য সঞ্জিত কর্মকার।

দীর্ঘ কয়েক বছর গৌরিহাট সংলগ্ন করলা নদীর উপর সেতুটির হাল খুব খারাপ। বার বার এলাকার বাসিন্দারা পঞায়েত জেলা পরিষদে আবেদন করার পর অবশেষে এই সেতুরকাজ জেলা পরিষদের মারফত শুরু হয়েছিল। কিন্তু এক বছর পার হবার পরও ঠিকাদার এখন পর্যন্ত সেতুর কাজ কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। কারণ সেতুর সামান্য কাজ হলেও এখন পর্যন্ত পুরো কাজটাই বাকি রয়েছে। যদিও জেলা পরিষদের থেকে বোর্ড লাগানো হয়েছিল সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পথ দিয়ে বড় বড় যানবাহন চলাচল একেবারেই বন্ধ থাকবে। কিন্তু কোন কথাই কেউ শুনছেন না। রাতের অন্ধকারে ভারি যানবাহন নিয়মিত চলাচল করছে। বর্তমানে সেতুটি একেবারেই বসে গেছে, নেই রেলিং, নেই ঘেরা। যখনতখন বড় ধরনের বিপদ হতে পারে।

অরবিন্দ অঞলের নব নিযুক্ত পঞায়েত সঞ্চিত কর্মকার বলেছেন এরপরেও কাজ না হলে বাসিন্দাদের নিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে পুরো বিষয়টি জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.