নিজস্ব সংবাদদাতা : তৃণমূলে থেকে কাজ করার সুযোগ নেই, এই অভিযোগে তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার।
ইয়াসির হায়দার বলেন, কাজ করার সুযোগ পাছিলাম না। তৃণমূল যুব দলে ছিলাম। অধীর দার নেতৃত্বে কাজ করার ইচ্ছা ছিল। আমি রাজনৈতিক নেতার থেকে সমাজকর্মী মনে করি নিজেকে। মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। ২০১৯ সাল থেকে তোলাবাজি বা দুর্নীতির সঙ্গে নেই। কংগ্রেস থেকে তৃণমূলের জন্ম তাই সেই পার্টির প্রতি আমার অনুপ্রেরণা আছে। রাজনীতি করি, টলিউডে যেতে পারিনি তাই টিকিট পায়নি। কিন্তু যে সারাক্ষণ পার্টির জন্য কাজ করে তাকেই টিকিট দেওয়া উচিত। টিকিটের জন্য আমি কংগ্রেস জয়েন করিনি। পরিবার আর রাজনীতি আলাদা। দুজনের আদর্শ আলাদা।







