কেরালায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। অতিরিক্ত গতির কারণে দেশে বেড়েই চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। সোমবার দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারালো ৫ জন ডাক্তারি পড়ুয়া। কেরালার আলাপ্পুঝা জেলায় এই চঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রদের নাম মোহাম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। গতকাল রাতে এই সমস্ত ছাত্ররা একসঙ্গে হয়ে একটি চেভ্রোলেট টাভেরা গাড়িতে করে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এরপর রাত ৯ টার সময় ওই গাড়িটি কেরালা স্টেট রোডে পৌঁছয়। সেই সময় উল্টো দিক থেকে ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC)-এর যাত্রীবাহী বাস আসায়, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুছড়ে গেছে। এমনকি বাসের সামনের অংশ পুরোটাই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। পুলিশ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে। তবে ওই পাঁচজনের মধ্যে তিন জনেই ঘটনাস্থলে প্রাণ হারায়। আর অন্য দুজন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাণ হারায়। পুলিশের দাবি দুটি গাড়ি একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। যার ফলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।







