২৬টি কিশোরী উধাও, মধ্যপ্রদেশে শিশুদের একটি বেআইনি হোম থেকে। এই নিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান সরব হলেন সমাজমাধ্যমে। এর পাশাপাশি, কিশোরীদের উদ্ধার করার জন্য FIR দায়ের করা হয়েছে থানায়।
এক্স হ্যান্ডলে শিবরাজ লেখেন,”ভোপালের পারওয়ালিয়া থানার আওতায় শিশুদের একটি বেআইনি হোম থেকে ২৬টি মেয়ের উধাও হয়ে যাওয়ার খবর তাঁর কানে এসেছে”।







