রাজস্থানের জয়সলমীরের ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা।ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি ইউএভি বিমান। সূত্রের খবর, সকাল ৯টার দিকে বিমানটি নিয়মিত ফ্লাইটে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনার জেরে কোনো প্রাণ বা সম্পদের ক্ষয়ক্ষতির হয়নি বলেই সূত্র মারফত জানা গিয়েছে। তবে বিমানটি একটি বর্জিত এলাকায় পড়ে এবং আগুনে ফেটে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় আগুনের লেলিহান শিখার পরিমাণ ছিল বেশ প্রবল।
ভারতীয় বায়ুসেনার দেওয়া তথ্য সূত্রে জানা যায়,দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানে জয়সলমীরের পিথালা এলাকায়। বলা হচ্ছে খবরের সন্ধান পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রযুক্তিগত কারণে দুর্ঘটনা ঘটেছে।







