নিজস্ব সংবাদদাতা : আমাদের শরীর সুস্থ থাকবে কী ভাবে? এই প্রশ্নই ঘুরছে আজকাল মানুষের মুখে মুখে। বর্তমান সময়ে শরীর সুস্থ রাখাটাই একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সুস্থ থাকতে আমাদের কয়েকটি নিয়ম মেনে চলা উচিত।
সবচেয়ে জনপ্রিয় সুগন্ধি ও ঔষধি গাছের অন্যতম হলো রোজমেরি। রোজমেরিতে আছে কয়েকটি যৌগ, যেমন কেফিক ও রোজমেরিনিক অ্যাসিড, আর এর এসেনশিয়াল তেল হলো এপিনন, ক্যামফর ও লিনালুল। অ্যারোমাথেরাপিতে ব্যবহৃত হয় রোজমেরি। এই রোজমেরি স্মৃতিশক্তি বৃদ্ধিতে, লিভার ভালো রাখতে,ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ করে স্তন ক্যান্সারে,রক্ত সঞ্চালন উন্নত করতে , হজম সমস্যার সমাধানসমাধান প্রভৃতিতে সাহায্য করে।
রোজমেরি চা চাপ উপশম করে, হ্রাস করে বিষণ্নতা।রোজমেরি একটি বহুবর্ষজীবী ঔষধি।গাঢ় সবুজ পাতা ও ছোট বেগুনি, সাদা, নীল বা গোলাপী ফুলের রোজমেরির বাস ভূমধ্যসাগরীয় অঞ্চলে।
সচেতন মানুষ সবসময়ই সর্তক থাকেন তার স্বাস্থ্য নিয়ে। শরীর সুস্থ রাখতে নানারকম চেষ্টা করে থাকেন তারা। সঠিক ভাবে খাদ্য গ্রহণ থেকে শুরু করে নিয়মিত ব্যায়াম ও সরীর চর্চা করেন তারা। তবে সঠিকভাবে খাবার গ্রহণ এবং ব্যায়াম না করার কারণে অনেক কষ্টের পর সেই অনুযায়ী ফল পাচ্ছেন না ফলে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, আথ্রাইটিস, স্থূলতা, মাংসপেশির শক্তি কমে যাওয়া, হাড়ের ক্ষয়সহ এটা-সেটা আরোও কত রোগের শিকার হচ্ছেন। শরীরিক সুস্থতা নির্ভর করে নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত খাদ্যাভাসের উপর। শরীরকে সতেজ ও চাঙ্গা করতে নিয়মিত হাঁটার অভ্যাস করতে পারেন। হাঁটার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল এবং বিকেল। শরীরের অনেক রোগ-বালাই দূর হবেই, পাশাপাশি ওজন কমবে এবং শরীরও সুস্থ থাকবে আজীবন।
এছাড়াও শরীর সুস্থ্য থাকার জন্য রোজঘুম থেকে উঠেই ব্যায়াম করুন। সঙ্গে সঙ্গে করবেন না অন্তত ৫ মিনিট পর শুরু করুন। ঘুম থেকে ওঠার পর বিছানাতে শুয়েই ব্যায়াম করবেন না, এতে শরীর ক্ষয় হয়। সকালের টিফিন একদম মিস নয়।সঠিকভাবে ব্রাশ করতে হবে,সঠিক নিয়মে ব্যায়াম করতে হবে, গ্রিন টি এবং অলিভ ওয়েল খেতে হবে,ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে ,ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, বিভিন্ন ধরনের ফল যেমন ব্লু বেরি, স্ট্রবেরি বা এই জাতীয় রসালো ফল শরীরের জন্য বেশ কার্যকরী। সবচেয়ে বড়ো যেটা সেটা হলো মানসিক চাপ কাটিয়ে শান্তিতে থাকা







