নিজস্ব সংবাদদাতা : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লাদাখের চিসুমলে থেকে ডেমচোক পর্যন্ত বিশ্বের সবথেকে উঁচু রাস্তার উদ্বোধন করেছেন। যা ভারতের মানুষদের কাছে খুব গর্বের বিষয়। রাস্তাটি প্রায় ১৯ হাজার ফুট বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই রাস্তাটি, সবচেয়ে উঁচু গাড়িগুলোর চলাচল করার জন্য আখ্যা পেয়েছে। বিশ্বের উঁচু চিসুমলে থেকে ডেমচোক যাওয়ার রাস্তাটি লাদাখের দুর্গম কয়েকটি অঞ্চলকে একসঙ্গে যুক্ত করেছে।
সড়কটি তৈরি হবার পর, সেনাদের পক্ষে যাতায়াত করার অসুবিধা অনেক কমে গিয়েছে। ভারতের যোগাযোগ ব্যবস্থার মুকুটে এক নতুন পালক যুক্ত হয়েছে। প্রায় ১৯ হাজার ফুট উঁচুতে তৈরি এই রাস্তাটি পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তার আখ্যাও পেয়েছে ইতিমধ্যে। বর্তমানে এই রাস্তাটির নাম গিনেস বুক অফ ওলার্ল্ডে জায়গা পেয়েছে।
এই সড়কটি (World Highest Road) যে কেবল চিসুমলে ও ডেমচোককে যুক্ত করেছে তা নয়। লাদাখের যেসব অন্য অংশ আছে সবই যুক্ত করেছে এই রাস্তা। ভারত-চিন সীমান্তের অনেক কাছাকাছি হওয়ার কারণে ডোমচোক অঞ্চলটি গুরুত্বপূর্ণ। সেই কারণে সেনাবাহিনীর কাছে এর গুরুত্ব অপরিসীম। প্রশাসনের দাবি, রাস্তাটি এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও বেশি উঁচু। এমনকি আশ্চর্যের কথা হল সিয়াচেনের হিমবাহ থেকে বেশি উঁচুতে অবস্থিত। যখন লাদাখে চিনা হামলা হলো তারপর থেকেই প্রতিরক্ষামন্ত্রক এর উপর জোর দেওয়া হয়েছে।
নজরদারি চালানোর জন্য শুধু অধিক সংখ্যক সেনা মোতায়েনের সাথে পাশাপাশি সড়ক নির্মাণে জোর দেওয়া হয়। এমন কি সেনা ট্রাক চলাচলেরও সুবিধা হবে । সেইসব কারণের কথা মাথায় রেখেই চিসুমলে থেকে ডেমচোক পর্যন্ত রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিসুমলে থেকে ডেমচোক পর্যন্ত বিশ্বের উচ্চতম রাস্তাটি তৈরি করার কেন্দ্রের এই সিদ্ধান্ত সত্যি সঠিক।রাস্তাটি আগামী দিনে আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।







