সামনেই দুর্গাপূজা। আর দূর্গাপূজা মানেই হলো তারকাদের নতুন নতুন ছবির মেলা। এবারের মিমি চক্রবর্তীর পুজোয় নতুন ছবি রক্তবীজ। উইন্ডোজের প্রযোজনায়, শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত এই মুভির শ্যুটিং নিয়ে ভীষন ব্যস্ত তিনি।
সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানান এই মুভি নিয়ে তিনি বেশ ব্যস্ত। মুভির গল্পে বেশ রাজনৈতিক ছাপ আছে , দর্শক কি পছন্দ করবেন উত্তরে তিনি বলেন ‘ আমি খুব বেছে কাজ করি। আর বাঙালিকে রাজনীতি থেকে কখনো আলাদা করা যাবে না। আশা করি দর্শকের ভালো লাগবে।
রক্তবীজের পর মিমি চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ আস্তে চলেছে। সেখানেও বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই তাকে দেখা যাবে বলে তিনি জানান।
একদিকে অভিনয় ও অন্যদিকে রাজনীতি কোন দিকটা বেশি গুরুত্ব দিচ্ছেন জানতে চাইলে মিমি চক্রবর্তী জানান তিনি স্পষ্ট কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন। প্রত্যেকের একটা নিজস্ব মতামত আছে , যদিও রাজনীতিতে এলে অনেক কিছুই বলা যায় না। সব সময় মানুষের পাশে থাকি। আর এখন অভিনয় এবং রাজনীতি দুটোই একবিন্দুতে নিয়ে এসেছি।







