প্রায় প্রত্যেক বাড়ির রান্না ঘরেই কমলা রঙের এই দানা শশ মজুত থাকে। চটজলদি সেদ্ধ হয়ে যায়, আবার পেঁয়াজ, রসুন, কালোজিরা ফোরন দিয়ে রান্না করলেও অপূর্ব লাগে। ঠিক ধরেছেন এটা প্রায় সকলের পরিচিত মুসুর ডাল।
কয়েক দশক আগে একটা ভুয়ো রটনা ছিল এই মুসুর ডাল নিয়ে। সেই রটনাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছেন গবেষকেরা। তাদের গবেষণায় এমন এমন তথ্য উঠে এসেছে যেটা সত্যিই অবাক করবে আপনাকে। একাধিক মারণরোগ থেকে মুক্তি দিতে পারে এই কমলা ডাল। চলুন মুসুরের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক
১. গবেষণায় মুসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া গেছে। এই ফাইবার রক্তে মিশে বাজে কোলেস্টরলের মাত্রা কমায়। এর ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে।
২. এই ডাল ফলেট, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম সমৃদ্ধ যা হার্টের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। পাশাপাশি রক্তকে পরিষ্কার রাখে।
৩. যেহেতু এতে ফাইবার আছে, তাই এর হজম ক্ষমতার গুনকে অস্বীকার করা যায় না। মুসুর হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে তোলে। ফলে খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়।
৪. আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে আপনাকে অবশ্যই ডাল খেতে হবে। কারণ ডালে আছে সলেবল ফাইবার যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
৫. অনেকেই মনে করেন প্রোটিনের একমাত্র সোর্স মাছ, মাংস, ডিম। তবে এটা একদমই সত্যি না। হ্যাঁ এগুলোতে প্রোটিনের পরিমাণ বেশি থাকতে পারে। কিন্তু একমাত্র সোর্স না। ডালেও কম প্রোটিন থাকে না। প্রায় সমপরিমাণ প্রোটিন থাকে। তাই ডায়েটের তালিকায় মুসুর ডাল থাকলে ভালো ফল পাবেন।







