গতকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূলের ৫০টি বাস। সেই বাস গুলির মধ্যে একটি পড়ল দুর্ঘটনার কবলে। এই বাসে ছিল পুরুলিয়ার তৃণমূল কর্মীরা। যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মাটির ডিপিতে ধাক্কা মারে। কিছু জন কর্মীর সামান্য চোট লাগলেও গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে এই বাসটিকে ফিরে আসার নির্দেশ দিয়েছে শাসক দল তৃণমূল।
একশ দিনের কাজের টাকা আদায় করার জন্য দিল্লি যাওয়ার ডাক দিয়েছিল তৃণমূল দল। প্রথমে পুরো একটি ট্রেন ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে ট্রেন বাতিল হওয়ায় বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্ঘটনা গ্রস্থ বাসটিতে ছিল ছিল পুরুলিয়ার তৃণমূল কর্মীরা। এদের মধ্যে ৫-৬ জন হালকা চোট পায়। এই দুর্ঘটনার পর বাসটিকে পুনরায় ফেরত আসার আবেশ দিয়েছে শাসক দল। কর্মীদেরকে নামিয়ে দেওয়া হবে পুরুলিয়ায়।
রাজ্যের যে সমস্ত জব কার্ড হোল্ডার কর্মীরা কাজের টাকা পাননি তাদেরকে নিয়ে দিল্লি অভিযান শুরু করেছিল অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ও ৩ তারিখ দিল্লিতে কর্মসূচি আছে তাদের। কিন্তু যাত্রা পথে এরকম দুর্ঘটনায় কি তাহলে মনোবল ভাঙবে কর্মীদের? করবি নাকি আগের মতই উৎসাহ নিয়ে কর্মসূচিতে যোগদান করতে পারবে? সেই নিয়েই উঠছে প্রশ্ন।






