জেলা

বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে

নিম্নচাপের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমার বেশ কিছু এলাকায়। শিলাবতি নদীর জল ঢুকতে শুরু করেছে ঘাটালের নীচু এলাকাগুলিতে। জলস্থর ক্রমশ বেড়েই চলেছে । ঘাটাল ব্লকের বিভিন্ন রাস্তার ওপর জল জমেছে প্রায় হাঁটু সমান, সেই জল পেরিয়ে চলছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয়দের যাতায়াত।

কোথাও জল এক হাঁটু তো কোথাও এক কোমর,আবার কোথাও কোথাও জল পারাপার করার একমাত্র সম্বল ডিঙি। স্থানীয়রা জানান রবিবার থেকে জল বাড়তে শুরু হয় এখনও পর্যন্ত বেড়েই চলছে জল। তার উপর সকাল থেকে চলছে মুষলধারায় বৃষ্টি। এলাকার মানুষজন বন্যার আশঙ্কা করছেন। তারা জানান প্রতিবছর বন্যা দেখা দেয়। সরকারিভাবে নৌকো বা কোনো সাহায্য মেলেনা। বাড়িগুলি জলের তলায় থাকায় বাড়ির ছাদে দিন কাটাতে হয় ওই সমস্ত নিচু এলাকার সাধারণ পরিবার গুলিকে। ভোট আসে ভোট যায়। ভোটের আগে মেলে ভুরিভুরি প্রতিশ্রুতি। কিন্তু ভোটের পরে দেখা মেলে না কারোরই । প্রতিবছরই বর্ষার সময় জল যন্ত্রণাকে উপেক্ষা করে বেঁচে থাকতে হয় ঘাটাল মহকুমার নিচু এলাকার সাধারণ মানুষকে। কবে এই ভয়াবহ জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটাল বাসী? সেই দিকেই তাকিয়ে দিন গুনছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.