Uncategorizedজেলা

চুনো মাছ সংরক্ষণ এবং চুনো মাছের প্রজনন কেন্দ্রিক জলাশয় পরিদর্শন

পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দির স্কুল সংলগ্ন জলাশয় চুনো মাছ সংরক্ষণ এবং চুনো মাছের প্রজনন বিষয় নিয়ে জলাশয় পরিদর্শনে হাজির হন মৎস্য দপ্তরের আধিকারিকরা। একই সাথে কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মূলত চুনো মাছের সংরক্ষণ এবং প্রজজনের ভাবনা এই প্রথম এবং এতে সফল হওয়া গেলে ভবিষ্যতে মৎস্যচাষীরা অনেক লাভবান হবেন, আর সেই ভাবনা থেকে এলাকার বিধায়ক তথা প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মৎস্য দপ্তরের একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই অনুসারেই জলাশয় পরিদর্শন। হাজির ছিলেন, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা দিলীপ কুমার মন্ডল সহ বিশিষ্ট জনেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.