টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক ‘রতন টাটা’। যার কথা শুনলেই মনে পড়ে এক সৎ, মানবিক ও নিঃস্বার্থ ব্যাবসায়ীর কথা। যিনি ভারতকে উপহার ভালো গুনমানের লবণ থেকে শুরু করে বড়ো বড়ো যুদ্ধ ট্রাংক। যিনি নিজের আয়ের অর্ধেকের বেশি অর্থ দান করেছেন সাধারণ মানুষের জন্য। এমন একজন ভারতবাসীকে পেয়ে আমরা ধন্য।
শুধু ভারত ই নয় গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তার বাণিজ্য। অর্থ উপার্জন করেছেন অনেক। কিন্তু মজার বিষয় হল ভারতের সেরা ধনী ব্যাক্তি দের তালিকায় নাম নেই তার। কারণ তার আয়ের ৬৬ শতাংশ তিনি দান করে দেন চ্যরিটেবল ট্রাস্ট কে। এই ব্যক্তির সম্পর্কে যত বলা যায় ততই কম। কিন্তু আপনি কি জানেন এই ব্যক্তির প্রতিদিন কত টাকা রোজকার করেন?২০১৭ সালে অবসর নেন তিনি, কিন্তু তাও দিনে ও মাসের শেষে বেশ কিছু টা টাকা হতে আসে তার।
সূত্র মারফত জানা গেছে এই মহান ব্যক্তি দৈনিক ১৮৭৩৯ টাকা রোজকার করেন।মাসের শেষে যেটা গিয়ে দাড়ায় ৫.৭ লক্ষ টাকা। ওনার মত বড়ো ব্যাবসায়ীর কাছে এই অঙ্ক টা অনেকটাই কম কিন্তু তাও টাকার থেকে বেশি তিনি যেই জিনিসটা পান সেটা হলো মানুষ এর ভালোবাসা। ভালোবাসার তালিকায় সবার ওপরে নাম থাকবে আমাদের প্রিয় রতন টাটার।







