অফবিট

কামশক্তিকে দ্বিগুন করে তুলতে কি খাবেন? জানুন বিস্তারিত

খাদ্যাভাসের মারাত্মক ক্ষতিকর প্রভাবে দৈহিক শক্তির অভাবে ভুগেন অনেকে। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষধি কৌশল এবং মনোবৈজ্ঞানিক চিকিৎসা এখন প্রায় সেকেলে হয়ে পড়েছে। আজকাল এই শক্তি বাড়াতে প্রাকৃতিকভাবেই দৈহিক শক্তি বর্ধক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়।

বিবাহিত জীবনে সুখী থাকতে হলে দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে। কারণ সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক। তাই আপনার খাবার তালিকায় এই খাবার গুলি রাখলে নিয়মতান্ত্রিক জীবন যাপনে দৈহিক দুর্বলতায় ভুগবেন না। শক্তি বাড়াতে কি কি খাওয়া দরকার  জানুন:

মধু  :- দৈহিক দুর্বলতার সমাধানে মধুর জুড়ি মেলা ভার। কারণ মধুর গুণের কথা  কম-বেশি সবারই জানা। তাই দৈহিক শক্তি বাড়াতে এর উপকারিতা অপরিসীম।
প্রতি সপ্তাহে অন্তত ৩/৪ দিন ১ গ্লাস গরম জলে ১ চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন।

দুধ :-যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য দৈহিক শক্তি বাড়াতে সাহায্য করে।  যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়। কিন্তু আপনি যদি দৈহিক শক্তির হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের প্রয়োজন।

বাদাম ও বীজ জাতীয় খাবার :-
হরমোনগুলোর ঠিক মতো কাজ করার জন্য কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকা অত্যন্ত প্রয়োজনীয়। বাদাম বা বীজ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা, শরীরে কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে। বীজ জাতীয় খাবার যেমন কুমড়োর দানায় থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক যা সেবনে প্রস্টেট গ্ল্যান্ড সুস্থ থাকে। পাশাপাশি, শুক্রাণু তৈরি করে এবং টেসটোস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে। রোজ খান কুমড়োর বীজ, সূর্যমূখীর বীজ, চিনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি।

কলা :- কলা ব্রোমেলেইন এনজাইম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহের উৎস হিসেবে কাজ করে। কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা আপনার দেহের শক্তি বৃদ্ধি করে। ফলে ক্লান্তি আসবে না।

ডিম :- ডিমে আছে স্যাচারেইটেড ফ্যাট, ওমেগা থ্রিএস, ভিটামিন ডি, কলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.