কলকাতাজেলারাজ্য

পুলিশের মারে অভিযুক্তের কিডনি বিকল! হাইকোর্টে দ্বারস্থ স্ত্রী

চুরির অপরাধে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর চলে ব্যাপক মারধর। আর সেই মারধরের জেরেই দুটি কিডনি একেবারে বিকল হয়ে পড়ে। পরবর্তীতে তাকে ভর্তি করাহই হাসপাতালে।

অভিযোগ স্থানীয় একটি কালীমন্দিরে চুরির অপবাদে গ্রেফতার করা হয় মহম্মদ সাজামলকে। কিন্তু তাকে যখন গ্রেফতার করতে পুলিশ বাড়িতে যায় সে বাড়িতে না থাকায় তার স্ত্রী কে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে অভিযুক্ত মহম্মদ সাজামল তার স্ত্রী কে ছাড়াতে থানায় গেলে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর চলে মারধর। অভিযোগ সেই মারধরের জেরেই দুটো কিডনি বিকল হয়ে পড়ে মহম্মদ সাজামলের। এরপর তাকে পুলিশের তরফ থেকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অভিযুক্ত মহম্মদ সাজামলের স্ত্রীর শবনাজের অভিযোগ পুলিশের অত্যাধিক মারের ফলে তার স্বামীর দুটো কিডনি বিকল হয়ে পড়েছে।

এরপরই মহম্মদ সাজামলের স্ত্রী শবনাজ দ্বারস্থ হয় হাইকোর্টে। সেখানে তিনি পুলিশের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত মামলাকারীর পক্ষের আইনজীবী সৌরভ মণ্ডল ও আইনজীবী এম নাজার চৌধুরির মুখে পুরো ঘটনা শোনার পর উত্তর দিনাজপুরের পুলিশ সুপারকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত থানার সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়েরি পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ডিসেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.