রাজনীতিরাজ্য

ডক্টর বি আর আম্বেদকর ইস্যু নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা , তৃণমূলের পক্ষ থেকে সংগঠিত হলো বাইক মিছিল

কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর কে সংসদের মধ্যে কুরুচিকর মন্তব্য পোষণ করেছিলেন , এবং দলিত শ্রেণীর মানুষের প্রতি অশালীন মন্তব্য করেছিলেন, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের, আর এই অভিযোগ কে সামনে রেখে বাইক মিছিল সংগঠিত করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার দাঁতন ওয়ান ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে।এই দিন এই মিছিল বাইপাটনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মনোহরপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। প্রায় ৫০০টি বাইক এই বিশাল মহামিছিলে অংশগ্রহণ করে ।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ,বাংলার মধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি করা, ধর্মের রাজনীতি করে রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে চালনা করা সহ একাধিক ইস্যুকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাঁতন ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস একাধিক ভাষায় কটাক্ষ করেন, কেন্দ্রীয় সরকারকে । পাশাপাশি দাবি করেন অবিলম্বে অমিত শাহ কে ক্ষমা চাইতে হবে, না হলে আগামী দিনে দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের নেতৃত্বে আরো বড় আন্দোলন সংগঠিত হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.