রাজনীতিরাজ্য

সোমে উত্তরবঙ্গ সফরে অভিষেক, বুধে রওনা দেবেন মুখ্যমন্ত্রী, লক্ষ্য লোকসভা?

আজ উত্তরবঙ্গ সফরে সামিল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কার্শিয়াং-এ মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের বিয়ের অনুষ্ঠান রয়েছে ৭ ডিসেম্বর। মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন এমনটাও জানা যায় নবান্ন সূত্রে।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর উত্তরবঙ্গ সফর করছেন মমতা। অপরক্ষেত্রে, ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর অবধি পাহাড়ে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং-এ আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানেও যোগ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরের মাঝে একাধিক কর্মসূচি বর্তমান।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের মধ্যে মমতা এবং অভিষেককে ঘিরে দুই শিবিরের মধ্যে একটা চাপানউতর চলছে। কুণাল ঘোষ অভিষেকের নেতৃত্বের পক্ষে সওয়াল করে বলেছেন, ওঁকে বাদ দিয়ে তৃণমূল অসম্পূর্ণ। চলেছে বিরোধী বিরোধী মতপোষণ। এহেন আবহে একইসঙ্গে উত্তরবঙ্গ সফরে সামিল হয়ে দলের উদ্দেশে বার্তা দিতে পারেন তাঁরা, এমনও মনে করছে রাজনৈতিকমহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.