জলে ভাসছে সোনার ফসল। নিম্নচাপের কারণে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জল থৈ থৈ করছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর এলাকার চাষের জমিগুলিতে। যার ফলে বিঘের পর বিঘে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। মাঠেই নষ্ট হবে ধান। মাঠে কেটে করে রাখা ধানের অবস্থাও তথৈবচ। একরকম মাঠে পড়েই নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে ফসল। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় বিঘের পর বিঘে চাষ হয় ধান। এই সময় পাকা ধান জমি থেকে কেটে বাড়িতে আনার সময়। তার মধ্যেই টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন চাষিরা। অনেকের কাটা ধান জমিতে ভাসছে। আবার কাটা হয়নি এমন পাকা ধানও ঝরে যাচ্ছে। চাষীরা জানাচ্ছেন এই ধান চাষ করি তারা নির্ভরশীল। ধান চাষ করেই জীবিকা নির্ভর করেন। কিন্তু অসময়ে বৃষ্টিতে সব জলের তলায়। কেউ কেউ আবার ব্যাংকে লোন করে ধান চাষ করেন। তবে এই বৃষ্টি যদি চলতে থাকে তবে বিধের পর বিঘের জমির ফসল জলে ডুবে যাবে।
Read Next
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
Related Articles
Check Also
Close
-
পুলিশ কে লক্ষ্য করে গুলি!July 25, 2024







