বর্তমানে বিভিন্ন রোগের মধ্যে অ্যালার্জি একটি সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। অ্যালার্জি যেমন বিভিন্ন প্রকারের, তার মধ্যে চোখের এলার্জি অত্যন্ত কষ্টকর। চোখের অ্যালার্জি অথবা অ্যালার্জিক কনজাঙ্কটিভাইটিস চোখের এক ধরনের রোগ যা হলে কনজিঙ্কটিভাতে জ্বালা শুরু হয়।চোখের অ্যালার্জি মূলত ব্যক্টিরিয়া সংক্রামিত কনজাঙ্কটিভাইটিসের থেকে কিছুটা আলাদা হয়। চোখের অ্যালার্জি সাধারণত গরমকালে বেশি হয়ে থাকে। চোখের অ্যালার্জি জন্য রয়েছে কিছু হোমিওপ্যাথি চিকিৎসা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে ওষুধগুলি ব্যবহার করা যেতে পারে সেগুলি হল-
অ্যাপিস মেল- চোখে অ্যালার্জির কারণে চোখের পাতা এবং চোখের চারপাশ ফুলে যায়। অ্যাপিস মেল ব্যবহার করলে চোখের জলজ স্রাব বেরিয়ে আসে এবং যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্তি দেয়।
ইউফ্র্যাসিয়া- অনেক সময় চোখ করকর করে এবং জল বের হয় যার কারণ হলো চোখ থেকে অ্যাসিডিক অ্যাসিড বা ঝাঁঝালো কিছু নির্গমন হয়। এই সমস্যার জন্য ইউফ্র্যাসিয়া ওষুধটি ব্যবহার করা যাবে।
আর্জেন্টাম নিট্রিকাম- যখন রোগীর চোখ থেকে পুঁজ বের হয় এবং রোগীর ফটোফোবিয়া হয় তখন মনে হয় চোখের মধ্যে কিছু ছোট ছোট টুকরো আকারে ভেঙে যাচ্ছে, এছাড়াও কনজাঙ্কটিভা ফুলে যায়। এই সময় আর্জেন্টাম নিট্রিকাম করতে পারেন।
রুটা- রাস্তাঘাটে চলাচলের সময় অনেক ক্ষেত্রে চোখে ধুলোবালি পড়ে এবং সে কারণে চোখ লাল হয়ে যায় এবং ফুলে যায় অথবা চোখ থেকে জল কাটতে শুরু করে এই সময় এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে।







