রাজ্য

“শাহজাহানের জঙ্গি-যোগ আছে।” দাবী সুকান্তের, তৃণমূলের পাল্টা

সন্দেশখালির কাণ্ডে একযোগে সমস্ত বিরোধীদের আক্রমনাত্বক প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল।

শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ”শাহজাহানের জঙ্গি-যোগ আছে।” তিনি বলেন, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এ সব জায়গায় ‘বুলডোজ়ার’ চলবে। কিন্তু থেমে থাকেনি তৃণমূল কংগ্রেসও পাল্টা রাজনৈতিক প্রতিহিংসা আর প্ররোচনার অভিযোগে একযোগে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সির দিকে আঙুল তুলেছে।

ইডি-র তদন্তকারীদের উপরে হামলার প্রসঙ্গ নিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, ”আমাদের কাছে খবর আছে, রোহিঙ্গাদের নিয়ে এসে শাহজাহান শেখ ভেড়ির পাশে অবৈধ কলোনি তৈরি করেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে সেই খবর আছে। বাংলাদেশের জামাতের সঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠ যোগ আছে।”

সন্দেশখালির মতোই বনগাঁয় শঙ্কর আঢ্যের গ্রেফতারির সময়ে হামলাকে ঘিরে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারীর বলেন, “ভাইপোর আপ্ত সহায়ক শুক্রবার রাতেই শাহজাহানকে পালিয়ে যেতে বলেছে। এই ‘বাঘের’ (শাহজাহান শেখ) অবস্থাও ‘বীরভূমের বাঘের’ (অনুব্রত মণ্ডল) মতো হতে চলেছে।” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্যে রাষ্ট্রপতির শাসন চেয়ে বলেন, “বিজেপি বড় বড় বাতেলা করছে। চ্যালেঞ্জ করছি, কিছু করে দেখাক। ভিতরে ভিতরে ওদের অন্য কথা চলছে।” সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, ”সব দুর্নীতির সঙ্গে তৃণমূলের মাথারা যুক্ত। রাষ্ট্রপতি শাসনের জন্য পরিকল্পনা করে লোকসভা ভোটে সহানুভূতি পেতে চাইছেন তাঁরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.