রাজ্য

প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার

প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদার। মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় শনিবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন পুলিশ কমিশনারকে। দ্রুত তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে।

দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানোর পর হৃদ্‌যন্ত্রেও সমস্যা খুঁজে পান চিকিত্‍সকেরা। মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। দুপুর সওয়া ১২টা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয়, তুষার মারা গিয়েছেন।

১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার। ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের রাইটার্স বিল্ডিং অভিযানে গুলি চালিয়ে ১৩ জনকে মেরে ফেলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তত্‍কালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে যে বিচারবিভাগীয় কমিশন গঠন করেছিল, সেই কমিশনের সামনে নিজের বক্তব্য জানিয়েছিলেন তুষার। জানিয়েছিলেন যে, কার নির্দেশে সে দিন গুলি চলেছিল, তা তাঁর মনে নেই। তিনি নিজে এমন কোনও নির্দেশ দেননি বলে জানান এই প্রাক্তন আইপিএস আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.