ক্রাইম

নিজের চার বছরের সন্তানকে খুন করলো মা

কথায় আছে কু- সন্তান যদিওবা হয়, কু- মাতা কদাপি। কিন্তু বাস্তবে যদি তার উল্টোটা ঘটে। কি ! অবাক হচ্ছেন তো! কিন্তু বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। নিজের চার বছরের সন্তানকে খুন করে ব্যাগে ভরে পালিয়েছিলেন মা। অভিযুক্তের নাম সূচনা শেঠ(৩৯)। অভিযুক্ত মহিলা একটি স্টার্ট আপ সংস্থার সিইও।

হোটেল সূত্রে খবর, গোয়ার ক্যান্ডোলিমের একটি অ্যাপার্টমেন্টে নিজের ছেলেকে খুন করেন মহিলা। শনিবার উত্তর গোয়ার ক্যান্ডোলিমের একটি বিলাসবহুল রিসর্টে ছেলেকে নিয়ে চেক-ইন করেন সূচনা। সোমবার তিনি একা রুম থেকে চেক আউট করেন। হোটেল কর্মীদের তিনি একটি ট্যাক্সি বুক করতে বলেন। রিসর্টের কর্মীরা ফ্লাইটে যাওয়ার পরামর্শ দিলেও তিনি ট্যাক্সি নেওয়ার জন্য জোর দেন।

হোটেলের কর্মীরা যখন ওই রুমে প্রবেশ করে সেখানে মেঝেতে রক্তের ছাপ দেখে তাদের সন্দেহ হয়। এরপরই তারা খবর দেয় গোয়া পুলিশকে। এরপর পুলিশের তরফ থেকে ওই ট্যাক্সি ড্রাইভার এর সাথে যোগাযোগ করা হয়। তারপর পুলিশ পৌঁছায় সেই ট্যাক্সির কাছে। সে সময় ট্যাক্সিতে বসে ছিলেন সূচনা। ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ছেলে তার এক বান্ধবীর বাড়িতে আছে।

এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ওই মহিলাকে গ্রেফতার করা হয়। ওই মহিলার সাথে থাকা ব্যাগ থেকেই উদ্ধার হয় চার বছরের সন্তানের দেহ। ওই মহিলা হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন সেন্টারের একজন কর্মী। এছাড়া ডেটা সায়েন্স টিমকে পরামর্শ দেওয়ার, স্টার্ট-আপ ল্যাবগুলিতে মেশিন লার্নিং সলিউশন স্কেলিং করার ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

বেশ কয়েক বছর ধরে তার স্বামীর সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন। ২০২০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আদালতের রায় অনুযায়ী প্রতি রবিবার বাবার সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। তবে কি স্বামীর সাথে সন্তানকে দেখা করতে দেবে না এই ক্ষোভ থেকেই কি নিজের সন্তানকে খুন করলেন সূচনা শেঠ। পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.