বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় বিগত এক মাস ধরে বাড়ি থেকে বের হননি। অভিনেত্রী নানান ধরনের শারীরিক অসুস্থতায় জর্জরিত। শারীরিক অবস্থা একেবারে ভালো নেই সাবিত্রীর।
খোলা মাঠে মৃণাল সেনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে প্রচন্ড জ্বর-সর্দিতে ভুগছেন টালিগঞ্জের আরও এক অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে মাধবী আগের থেকে অনেকটাই ভালো আছেন।
অপরদিকে জানা গিয়েছে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় অনেকটাই অসুস্থ হয়ে পড়েন।
সাবিত্রী সাধারণত নিজেই ফোন। কিন্তু শুক্রবার সেটা হয় নি। অন্য কেউ তাঁর ফোন ধরেন। অভিনেত্রী সাবিত্রীর সহকারী তিনি। জানান, অভিনেত্রী বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এরপর কথা হয় সাবিত্রীর সাথে।
“আমি খুবই অসুস্থ আছি। এক মাস ধরে বাড়িতেই বসে আছি। বের হতে পারিনি কোত্থাও। শরীরটা আমার দিচ্ছে না একদমই। আমাকে নেবুলাইজ়ার ব্যবহার করতে হয়েছে। শ্বাস কষ্ট হচ্ছে আমার।” ওপার থেকে ফোনে সাবিত্রী বলেন।
সাবিত্রী বিগত ৪ দশক ধরে বাংলা সিনেমা-সিরিয়াল দুনিয়ায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। আমজনতা থেকে তারকা প্রত্যেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। একটা সময় প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সঙ্গে এক মঞ্চে অভিনয় করতে ভয় পেতেন। তাঁকে খুবই সমীহ করতেন।







