যশস্বী জয়সওয়ালের শতরান ছাড়া বিশাখাপত্তনমের প্রথম দিন কার্যত শূন্য।টসে যদিও রোহিত প্রথম ব্যাট এর সিদ্ধান্ত নেয়।দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটসম্যান দের অস্তিত্ব বেরিয়ে এলো।দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৬।যেখানে দিনে ৯০ ওভারে খেলা কখনো কখনো শেষ হওয়ার না সেখানে আজ খেলা হয় ৯৩ ওভারে।
যদিও চেনা পরিবেশেও মানিয়ে নিতে পারছেন না শুভমন গিল, শ্রেয়স আয়ারদের মতো ব্যাটারেরা।শুক্রবার বিশাখাপত্তনমে ভারত যত রান করল তার অর্ধেকের বেশি এল যশস্বীর ব্যাট থেকে।দায়িত্ব নিয়ে ব্যাট করলেন দিনের শেষ পর্যন্ত।তাঁর ব্যাট থেকে এল ১৭টি চার এবং ৫টি ছয়। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী।নিজেই নিজেকে চাপিয়ে গেলেন তিনি।
ভারতকে ভরসা দিতে পারলেন না অধিনায়ক রোহিতও ।প্রথম উইকেটের জুটিতে ভারত তুলল মাত্র ৪০ রান। রোহিতকে (১৪) আউট করলেন অভিষেককারী শোয়েব বশির।তিন নম্বরে নেমে আবার ব্যর্থ শুভমন। তাঁকে আউট করলেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। ৩৪ রানের ইনিংসে শুভমন মারলেন ৫টি চার।চার নম্বরে নেমে শ্রেয়সের স্কোর ২৭।পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে করলেন ৩২ রান। তুলনামূলক ভাল ব্যাট করলেন অক্ষর পটেল। শেষে ২২ গজে যশস্বীর সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যশস্বী ১৭৯ এবং অশ্বিন ৫ রানে অপরাজিত রয়েছেন।







