বিনোদন

প্যারিস ফ্যাশন উইকে বিলাসিতার ঝলক, ২ কোটি টাকার ঘড়ি ও ৫০ লক্ষের সানগ্লাসে চমকালেন বাদশা

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা ফের একবার শিরোনামে। প্যারিস মেনস ফ্যাশন উইক লাক্সারি স্প্রিং-সামার ২০২৬-এ প্রথমবারের মতো র‍্যাম্পে হেঁটে নজর কেড়েছেন তিনি। স্টেজে উপস্থিত হয়েই তাঁর স্টাইল এবং অ্যাকসেসরিজে ছড়িয়েছে বিলাসিতার ঝলক। বাদশার পরনে ছিল হিরে খচিত মেবাচ সানগ্লাস, যার দাম প্রায় ৫০ লক্ষ টাকা।

অন্যদিকে, র‍্যাপারের কব্জিতে শোভা পেয়েছে অডেমার্স পিগুয়েটের ক্যাসকেড রয়্যাল ওক লিমিটেড এডিশন ঘড়ি। এর মূল্য প্রায় ২ কোটি টাকা। জানা গেছে, বিশ্বজুড়ে এই মডেলের মাত্র ১০টি ঘড়িই রয়েছে, যা ঘড়িটিকে করে তুলেছে আরও বিরল এবং বিশেষ। বাদশার এই চমকপ্রদ লুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গেছে নেটপাড়ায়।

প্রসঙ্গত, বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং। বলিউডের পাশাপাশি হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি ও হরিয়ানভি ভাষায় একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি শীর্ষে পৌঁছেছেন। এক সময় হানি সিংয়ের সঙ্গে তাঁর জুটি সুপারহিট হয়েছিল, যদিও পরে মতবিরোধের কারণে তাদের পথ আলাদা হয়।

গত বছর ইন্ডিয়ান আইডল ১৫-এ প্রথমবার বিচারকের আসনে বসেন বাদশা। শোয়ের শুরুতে সমালোচনা হলেও সিজন শেষ হতে হতে দর্শক এবং প্রতিযোগীদের মন জয় করে নেন তিনি। বিশেষ করে সহ-জাজ শ্রেয়া ঘোষালের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ রসায়ন দর্শককে মুগ্ধ করে। প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে বাদশার এই রাজকীয় লুক আরও একবার প্রমাণ করল, স্টাইল আর গ্ল্যামারের মিশেলে তিনিই যে অনন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.