বাওয়াল সিনেমার পর ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছে বরুণ ধাওয়ান ও জানহভি কাপুর। এই দুই তারকার জুটি ধরা দিতে চলেছেন ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ সিনেমায়। এবার সামনে এলো এই সিনেমার টিজার। যা দেখার পর দর্শক মহলে অধীর আগ্রহে বসে রয়েছে এই সিনেমা বড় পর্দায় দেখার জন্য।
একের পর এক সিনেমার মাধ্যমে বড় পর্দায় এক্কেবারে বাজিমাত করেছেন শ্রীদেবী কন্যা জানহভি কাপুর। সম্প্রতি পরম সুন্দরী সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছেন নায়িকা। এবার দ্বিতীয়বারের জন্য ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। এছাড়াও এই সিনেমায় পর্দা কাঁপাতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, রোহিত সরফ সহ একাধিক তারকাকে। সম্প্রতি প্রকাশ্যে এলো সিনেমার প্রথম ঝলক।
এই রোমান্টিক কমেডি গল্প দিয়ে নির্মিত এই সিনেমা মানুষের মনে প্রত্যাশা জাগিয়েছে। নায়ক বরুণ ধাওয়ান ধরা দিচ্ছে সানি সংস্কারী চরিত্রে। ও নায়িকার ভূমিকায় থাকছেন জানহভি কাপুর। অন্যদিকে একজন ধনী ব্যক্তির চরিত্রে থাকছেন। এই সিনেমার টিজার দেখে সকলেই অনুমান করছে নায়ক-নায়িকার সম্পর্কের সমীকরণ দর্শকমহলে হাসির ফোয়ারা ছোটাবে। তাই তাই এই সিনেমার টিজার মানুষের মধ্যে উৎকণ্ঠা যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
এই সিনেমার পরিচালনার দায়িত্ব তুলে নিয়েছেন শশাঙ্ক খৈতান। পাশাপাশি প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা মুভিজ, হিরু যশ জোহর, অপূর্ব মেহতা ও শশাঙ্ক খৈতান। এই রোমান্টিক-কমেডি ড্রামা বড় পর্দায় আসতে চলেছে আগামী ২রা অক্টোবর। যার জন্য দর্শক মহল অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে।







