জেলারাজনীতি

পটাশপুরে নজিরবিহীন ভিড়, তৃণমূল ক্যাম্পে উপচে পড়ল জনস্রোত

অনুপম জানা, পূর্ব মেদিনীপুর:
পূর্ব মেদিনীপুরের পটাশপুর আজ যেন ইতিহাস গড়ল মানুষের ঢল নামিয়ে। চাঁদপুর হারচরণ বিদ্যামন্দিরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের আমাদের পাড়া, আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়ল ভিড়। সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে। দুপুর নাগাদ চত্বর ভরে ওঠে হাজারো মানুষের উপস্থিতিতে।

আয়োজকদের দাবি— এই উপস্থিতিই প্রমাণ করছে, মানুষের আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের উপরেই।

প্রথমে কিছু দ্বিধা থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের পাড়া, আমাদের সমাধান এখন হয়ে উঠছে বাংলার মানুষের ভরসার নাম। অভিযোগ-অভিযোগের সমাধান থেকে শুরু করে সরকারি প্রকল্পে সরাসরি সুবিধা— ক্যাম্পেই মিলছে সমাধান।

এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন পটাশপুর-১ এর বিডিও শান্ত কুমার চক্রবর্তী, পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় কুমার পট্টনায়কসহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। মানুষের সমস্যা শোনেন, সমাধানের দিকনির্দেশ দেন তাঁরা।

শেষে বক্তব্য রাখতে গিয়ে বিনয়বাবুর কণ্ঠে শোনা গেল তৃণমূলের রাজনৈতিক বার্তাও—

“বিজেপি সৌজন্যের রাজনীতি বোঝে না। তৃণমূল বোঝে উন্নয়নের রাজনীতি। তৃণমূল বোঝে মানুষের আশীর্বাদের রাজনীতি। বিজেপি খেলা বোঝে, কিন্তু ২০২৬-এ বাংলার মানুষই খেলবে খেলা— আর সেখানে বিজেপি হবে বোল্ড আউট।”

রাজনৈতিক মহলের মতে, পটাশপুর থেকে তৃণমূলের এই বার্তাই স্পষ্ট করছে— বাংলার রাজনীতি উন্নয়নের পথেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.