বিনোদন

নিজের কণ্ঠ ভেঙে গড়েছেন অরিজিৎ সিং, জানালেন গায়ক নিজেই

ভারতীয় সঙ্গীত জগতে অরিজিৎ সিং এক প্রতিভার নাম। তাঁর কণ্ঠে প্রেম, বেদনা, আবেগ সবকিছুই যেন আলাদা মাত্রা পায়। কিন্তু সেই কণ্ঠস্বর নাকি তাঁর আসল নয়, এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন গায়ক নিজেই। এক সাক্ষাৎকারে অরিজিৎ জানান, জনপ্রিয় কণ্ঠস্বর গড়ে তুলতে নিজেকে দীর্ঘদিন ধরে টর্চার করেছেন তিনি।

শৈশব থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন জিয়াগঞ্জের এই শিল্পী। পরবর্তীতে এক জনপ্রিয় রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেন তিনি। যদিও বিজয়ী হতে পারেননি, তবুও তাঁর গান সেই সময় থেকেই শ্রোতাদের মনে দাগ কেটে যায়। রিয়্যালিটি শো শেষ হওয়ার পরই শুরু হয় তাঁর বলিউড ও আঞ্চলিক ছবির জগতে গান গাওয়ার যাত্রা। একের পর এক জনপ্রিয় গান তাঁকে পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে।

তবে অরিজিতের দাবি, এই কণ্ঠস্বর প্রকৃতপক্ষে জন্মগত নয়। বরং অক্লান্ত সাধনা ও গলার উপর নির্যাতন চালিয়ে তৈরি করেছেন তিনি। তাঁর কথায়,”আমার আসল কণ্ঠ মানুষ অপছন্দ করত। তাই নিজের কণ্ঠ ভেঙেছি, টুকরো টুকরো করেছি। বহু রাত অবধি রেওয়াজ করার পর ভোরে রেকর্ডিং করলে গলায় বিশেষ টেক্সচার তৈরি হতো। ধীরে ধীরে সেটাই পরিণত হয়েছে আমার গায়কির ভরসায়।”

অরিজিতের এই স্বীকারোক্তি অনেক ভক্তকে অবাক করেছে। তবুও সত্যিটা হলো, তিনি নিজের অদম্য পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছেন এমন এক কণ্ঠ, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। গায়কের এই যন্ত্রণা ও সাধনা প্রমাণ করে দেয়, জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকে অক্লান্ত সংগ্রামের ইতিহাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.