পরমব্রত চ্যাটার্জি ও কোয়েল মল্লিকের ‘হেমলক সোসাইটি’র সিনেমা মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার বাংলার নতুন বছরের শুরুতেই সৃজিত মুখার্জির হাত ধরে পর্দা কাঁপাতে চলেছে ‘কিল বিল সোসাইটি’ সিনেমা। সেই সিনেমার গান প্রকাশিত হওয়ার পর নতুন করে চর্চায় এলো অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও গায়ক অনুপম রায়।
সৃজিত মুখার্জির পরিচালনায় এই সিনেমায় ফের ‘হেমলক সোসাইটি’র সিনেমা মতোই নায়কের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চ্যাটার্জিকে। তবে অভিনেতার উল্টোদিকে কোয়েল মল্লিকের জায়গায় থাকছে কৌশানী মুখার্জী। ‘কিল বিল সোসাইটি’ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। নায়কের চরিত্রের নাম মৃত্যুঞ্জয় কর ও নায়িকার চরিত্রের নাম পূর্ণা আইচ। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এই সিনেমার প্রথম গান ‘নেই তুমি আগের মতো’। তারপরে এবার এই সিনেমার দ্বিতীয় গান ‘ভালোবেসে বাসো না’ সামনে আসতেই চারিদিকে হইচই পড়ে গেল।
বর্তমানে সকলেই জানি সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন পরমব্রত। এমনকি তাদের একটি সন্তানও হয়েছে। যার জন্য অভিনেতা ও গায়কের সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়েছে সমাজ মাধ্যমে। সেই আবহাওয়ার মধ্যেই মুক্তি পেল এই গান। যেই গান গেয়েছেন সোমলতা আচার্য ও সুর দিয়েছেন অনুপম রায়। সেই গানই আবার লিপ মিলিয়েছেন পরমব্রত। তবে তাদেরকে একসঙ্গে কাজ করতে দেখে বেশ খুশি হয়েছে দর্শক মহল। অনেকেই আবার হেমলক সোসাইটি সিনেমার স্মৃতিচারণাও করছিল।







