বিনোদন

দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’-এ নতুন মুখ

প্রতি বছরের মতো এবারও কি বড়োপর্দায় নতুন নায়িকা উপহার দিতে চলেছেন দেব? শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, সৃজা দত্ত, ইধিকা পালের পর এবার নাম উঠে আসছে ছোট পর্দার জনপ্রিয় মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুর। টলিপাড়ায় জোর ফিসফাস, দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী বড়ো প্রজেক্ট ‘প্রজাপতি ২’-এর জন্য ইতিমধ্যেই প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জ্যোতির্ময়ী। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, আলোচনার পর্যায় অনেকটাই এগিয়ে গিয়েছে।

‘পেখম’ নামেই টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত জ্যোতির্ময়ী কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। সুশান্ত দাসের প্রযোজনায় ‘বধূঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর। ওই ধারাবাহিকে রেজওয়ান রব্বানি শেখের সঙ্গে তাঁর জুটি প্রশংসিত হয়েছিল। এরপর আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে।

এদিকে, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ ছবিতে ইধিকা পালের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছিলেন দেব। অনেকে ভেবেছিলেন, ‘প্রজাপতি ২’-তেও ইধিকার সঙ্গেই জুটি বাঁধবেন অভিনেতা-প্রযোজক। তবে সূত্র বলছে, এবার দেবের বিপরীতে দেখা যেতে পারে একেবারে নতুন মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুকে। ২০২৫ সালের শেষের দিকেই মুক্তি পেতে পারে ‘প্রজাপতি’ সিরিজের এই নতুন পর্ব। এখন শুধু অপেক্ষা, প্রযোজনা সংস্থার তরফে কবে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.