শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে ইরা ২০২২ সালের ১৮ নভেম্বর বাগ্দান সারেন। ইরা-শিখর প্রায় দুবছর সম্পর্কে থাকার পর, এক নতুন অধ্যায় শুরু করেন। এবার খান পরিবার তাদের বিয়ের তোড়জোড় শুরু করেছে। আমির কন্যার বিয়ের কথা ছিল ৩ অক্টোবর। কিন্তু সেই বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত মেয়ের বিয়ের তারিখ আমির খান নিজেই জানালেন। ইরা খানের বিয়ে ২০২৪ সালের ৩ জানুয়ারিতে। জামাইয়ের ব্যাপারে বলিউডের মিস্টার পারফেক্টশনিষ্ট নিজেই বলেছেন।
আমির মেয়ের বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে। মেয়ে ইরার জন্য জামাই নূপুর একদম পারফেক্ট জীবন সঙ্গী। আমির জানিয়েছেন ‘‘এই কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি নূপুর আমাদের ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে।আমি যেমন খুশি, তেমনই জানি ওই দিন আমাকে সামলানো যাবে না। আমি সে দিন খুব কাঁদব। কারণ আমি আমার আবেগ চেপে রাখতে পারি না।’’
লাল সিংহ চড্ডার ব্যর্থতার পর কিছুটা বিরতি নিয়েছেন তিনি । অভিনয় করার প্রতি আমির খানের আকর্ষণ অনেকটা কমে গিয়েছে। কিন্তু তিনি পরিবারের ছেলে – মেয়েদের সঙ্গে সময় কাটিয়ে অনেকটাই ভালো আছেন।







