কলকাতা

বিধানভবনে কংগ্রেস কাউন্সিলারের হাতে মার খেলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক! ক্ষোভে ফুঁসছে বাংলা পক্ষ

কলকাতা: কংগ্রেসের বিধান ভবনে প্রবল চাঞ্চল্য। কংগ্রেস অফিসে বিজেপির আক্রমণের প্রতিবাদে সংহতি জানাতে গিয়ে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও কৌশিক মাইতি হঠাৎই কংগ্রেস নেতৃত্বের হামলার শিকার হন বলে অভিযোগ।

সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথে কথা বলছিলেন তারা। সেই সময়েই কংগ্রেস সেবাদলের সভাপতি রাহুল পান্ডে, প্রমোদ পান্ডে এবং বড়বাজারের কংগ্রেস কাউন্সিলার সন্তোষ পাঠক হঠাৎই এলোপাথাড়ি আক্রমণ চালান তাঁদের উপর। ঘটনাস্থলেই হতবাক হয়ে যান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। তিনি আটকানোর চেষ্টা করলেও হামলাকারীরা তা কর্ণপাত করেনি বলে জানা যাচ্ছে।

ঘটনার পরই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং রাজ্য নেতৃত্ব আশুতোষ চট্টোপাধ্যায় গর্গ চট্টোপাধ্যায়ের কাছে ক্ষমা চান। কিন্তু বাংলা পক্ষের দাবি, বিধান ভবনের ভেতরে, রাজ্য সভাপতির সামনেই এই ঘটনা ঘটেছে। অথচ সভাপতির নির্দেশ অমান্য করা হয়েছে। তাই হামলায় জড়িতদের বিরুদ্ধে কংগ্রেসকে কড়া ব্যবস্থা নিতে হবে।

বাংলা পক্ষ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে—

“কংগ্রেস একমাত্র লোকসভা আসন পেয়েছে বাঙালির ভোটে। অথচ বিধান ভবনে কন্ট্রোল করছে হিন্দি-উর্দু গুন্ডারা। সন্তোষ পাঠক বা রাহুল পান্ডেরা জোড়াসাঁকো বিধানসভা থেকে জিতে দেখাক! বাঙালি সব দেখছে। যদি ব্যবস্থা না নেওয়া হয়, বাঙালি কংগ্রেসকে চিরতরে প্রত্যাখ্যান করবে।”

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বাংলা পক্ষ। তাঁদের দাবি, দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.