সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানি হবে ক্রমতালিকা মেনে, জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে সেই আইনজীবীর আর্জি ছিল, সন্দেশখালিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। এদিন উক্ত মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
বিশেষভাবে উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে হেডলাইনে সন্দেশখালি। তৃণমূল নেতাকে খুঁজতে গিয়ে ইডি আধিকারিকদের ওপরে হামলা থেকে শুরু করে নিরুদ্দেশ শেখ শাহজাহান। উত্তপ্ত গোটা এলাকা।






