মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় রবিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই ব্লকের কুঠিঘাট কালী মন্দিরে পুজো দিলেন গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মী ও নেতৃত্বরা। উপস্থিত ছিলেন, ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি আনন্দ বাড়ি, জেলা তৃনমূল ছাত্র পরিষদের নেতা স্নেহাশীষ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গেছে,গত ১৪ ই মার্চ মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বনাথ মাহাতোর নির্দেশে কুঠিঘাট কালি মন্দিরে পূজো দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও নেতৃত্বরা।এই বিষয় আনন্দ বাড়ি ও স্নেহাশীষ দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কপালে চোট পেয়েছেন। কপালে বেশকয়েকটি সেলাইও করা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কুঠিঘাট কালি মন্দিরে পুজো দিলাম। আমরা চাই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
Read Next
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
রায়গঞ্জে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে এনকাউন্টার, পুলিশের ‘হাত খোলা’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
November 8, 2026
দীপাবলিতে সীমান্তে জওয়ানদের সঙ্গে শুভেন্দু, ২০২৭ থেকে চালু ‘সীমামিত্র সম্মান’
November 7, 2026
SIR ট্রাইব্যুনালে ফের পদত্যাগ, দায়িত্ব ছাড়লেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু
November 7, 2026
জানুয়ারিতেই আসছে ফাইনাল রিপোর্ট! নতুন পে কমিশনে কত শতাংশ বাড়তে পারে গ্রস স্যালারি? হিসাব কষছে নবান্ন
Related Articles
Check Also
Close







