জেলা

রেষারেষির কবলে পড়ে এক পথচারী মহিলাকে পিষে দিল মিনিবাস

রেষারেষি! এক সামান্য স্কুটি আরোহীর সঙ্গে রেষারেষিতে মত্য একটি মিনিবাস। টপকাতে গিয়ে পথচারী মহিলাকেই পিষে দিল মিনিবাসটি। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডে। অনিয়ন্ত্রিত গতিতে থাকা মিনিবাসটি স্কুটি আরোহীকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। নাম সালমা বিবি ও বয়স পঞ্চাশ।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্গাপুর স্টেশন থেকে প্রান্তিকা বাসস্ট্যান্ডগামী রুটের একটি মিনিবাস বেপরোয়া গতিতে আকবর রোড দিয়ে যাচ্ছিল। ওই বাস চালক স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি গতিতে বাস চালাচ্ছিলেন এবং একটি স্কুটি আরোহীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়া মহিলাকে পিষে দেয়।

পিছন দিক থেকে এসে ওই পথচারী মহিলাকে চাপা দিয়ে একটি বাড়ির বাউন্ডারির দেওয়াল ভেঙে গাছে ধাক্কা মারে মিনিবাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয়রা অভিযোগ করেছেন, মিনিবাসটির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলো আর সেই কারণেই এই দুর্ঘটনা। এছাড়াও স্থানীয় বাসিন্দা অমর্ত্য অধিকারীর অভিযোগ, এই মিনি বাসটির মালিক যিনি, তিনি নিজে দীর্ঘদিন ধরেই গাড়ি চালান এবং মাদক সেবন করেন। অভিযুক্তের গ্রেফতারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.