জেলাবিনোদন

নিজের সোশ্যাল মিডিয়ায় লিলুয়ার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিলেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী

লিলুয়ার মেয়ে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকলেও তাঁর বাবা মা কিন্তু থাকেন লিলুয়াতেই। সেই সূত্রে সেখানে অবাধ যাতায়াত তাঁর।আধুনিক থেকে রবীন্দ্রসংগীত কিংবা মাটির গান- সব রকম গানেই স্বচ্ছন্দ তিনি। সম্প্রতি খবরের শিরোনামে এলেন ইমন চক্রবর্তী। তবে নতুন কোনও গান নিয়ে নয়। বরং, পুজোর আগে কাজের বদলে এলাকার জটিলতা নিয়ে মুখ খুললেন তিনি। নিজের এলাকার বেহাল অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন গায়িকা।

গত রবিবার সন্ধ্যায় গায়িকা ইমন চক্রবর্তী লিলুয়া নিয়ে পোস্ট করে লেখেন, ‘আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ডটা পুরো ভাগাড়ে পরিণত হয়েছে। ১০০ বার বলেও ঠিক হচ্ছে না। সত্যিই লজ্জাজনক। যাঁরা এখন ময়লা ফেলে চলেছেন, তাঁদেরও লজ্জা হোক।’বর্তমানে সারা শহর জুড়ে ডেঙ্গি দাপট দেখাচ্ছে। সে সময় লিলুয়ার এমন হাল চিন্তায় ফেলেছে তাঁকেও। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেন, ‘আমি এখন থাকি কলকাতায়। কিন্তু, আমার বাবা থাকেন লিলুয়ায়।আগেও এমনটা দেখেছি। কিন্তু বলার পরও কাজ হয়নি। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় খুবই ভালো মানুষ। ওঁকে এই সমস্যার কথা জানিয়েছিলাম। কিন্তু, সে ভাবে কিছু হয়নি। তাই আমি মদন মিত্রর সঙ্গেও কথা বলেছি।’

এই বিষয়ে বিধায়ক রানা চট্টোপাধ্যায় জানান, তিনি এই সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করবেন। তবে, তাঁকে সঠিক স্থানের ছবি ও লোকেশন পাঠানোর কথা বলা হয়েছে। ইমনের এই প্রতিবাদের পর তাঁর এলাকার চিত্র কতটা বদল হয় এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.