রাজনীতি

‘মেঘালয় দুর্নীতিমুক্ত হতে পারে বিজেপি এলেই’ উত্তরে প্রচারে এসে অকপট শাহ

হুমকির পর হুমকি। তৃণমূল কংগ্রেস জিতলে মেঘালয়ের হাল ‘পশ্চিমবঙ্গের মতো হবে’ বলে আম জনতাকে হুঁশিয়ারি! তুরূপের তাস বলতে এখন এ’ই। এহেন শব্দবন্ধকে অস্ত্র করে বিধানসভায় মেঘালয়বাসীর ভোট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, গত পাঁচ বছরে এমডিএ জোট সরকারের শরিক ছিল পদ্মশিবির। প্রচারে এসে শাহের উবাচ, ‘গারো পাহাড়ে মুকুল সাংমা এবং কনরাড সাংমার পরিবার রাজত্ব করছে। কিন্তু দুই পরিবার বাদে কারও উন্নতি হয়নি। বিজেপি ক্ষমতায় এলেই সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে সব দুর্নীতিগ্রস্তকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে।’

সম্প্রতি ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সামনেই রয়েছে মেঘালয়ে বিধানসভা ভোট। নির্বাচনী পর্বে রণদামামা বেজেছে সর্বত্র। আর তারমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মেঘালয় পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত রাজ্য। উক্ত পরিস্থিতির পরিবর্তন কেবলই ঘটাতে পারে বিজেপি। যার প্রেক্ষিতে এবার সরব বিরোধীরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.