লোকসভা নির্বাচনের পূর্বেই কর্মসূচি পালনে অগ্রসর হচ্ছে হাত শিবির। ইন্ডিয়াতে থাকা সত্ত্বেও নিজেদের কর্মসূচি পালন করছেন নিজেরাই। এই দিন তারই একটি ঝলক দেখা গেল।
এই দিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ ভেনুগোপাল জানান,’জাতীয় কংগ্রেস তার অনলাইন ক্রাউডফান্ডিং প্রচারাভিযান, ‘ডোনেট ফর দেশ’ ঘোষণা করতে পেরে গর্বিত।এই উদ্যোগটি ১৯২০-২১ সালে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ‘তিলক স্বরাজ তহবিল’ থেকে অনুপ্রাণিত। যার লক্ষ্য ছিল সমান ভাবে সম্পদ ও সুযোগ বন্টন দলের প্রতিটি সদস্যদের জন্য। যাতে তারা উন্নত ভারত গড়ে তুলতে আমাদেরকে ক্ষমতাশালী করে তোলে”।
“১৮ ডিসেম্বর দিল্লিতে দলের সভাপতি আনুষ্ঠানিকভাবে এর প্রচার শুরু করবেন। আমরা আমাদের রাজ্য-স্তরের পদাধিকারীদের, আমাদের নির্বাচিত প্রতিনিধিদের, DCC সভাপতিদের, PCC সভাপতিদের উত্সাহিত করি। AICC পদাধিকারীরা প্রত্যেকে কমপক্ষে ১,৩৮০ টাকা করে অবদান রাখবেন বলে আশা করছি”।







