নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ঠেকাতে বুথের মধ্যেই গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। আজ শনিবার ভোটের দুপুরে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাতিশালায়। ভোট প্রতিক্রিয়া শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা । বুথের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মুরিমূর্কির মতন বোমা ছোড়ে এমনটাই বিজেপির অভিযোগ। বোমার শব্দে বেশির ভাগ ভোটারই ভয়ে ভোটকেন্দ্রের দিকে যাননি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যে গুলি চালায় জওয়ানরা।
উল্লেখ্য, নদিয়ার হাতিশালা গ্রামে সকাল থেকেই এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আনুমানিক ২০টির বেশি বোমা ছুড়েছে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে। কিন্তু তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।







