নিজস্ব সংবাদদাতা: পৃথিবী জুড়ে প্রায় ৬০০ রকমের খেজুর পাওয়া যায়। ফাইবার ও মিনারেল এ ভরপুর এই ফলটি শরীরের পক্ষে খুবই ভালো। তবে কয়েকটি বাহারি খেজুরের কথা আজ আমরা জানবো।
আজওয়া:
পুষ্টিতে ভরা এই খেজুরটি দেখতে কালো রঙের হলেও খেতে বেশ। সৌদি আরবের মদিনায় হয় এই খেজুর। হার্টের জন্য ভিটামিন বি ও ম্যাগনেসিয়াম খুব ভালো। তাই এটি হার্ট অ্যাটাক রোধ করতে সাহায্য করে। ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি দাঁত ও হার কে ভালো রাখে। গ্লুকোজ , সুক্রোজ, ফ্রুকটোস থাকায় এটি শরীরে শক্তি বাড়ায়। এই খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
মেজুল:
মরক্কোর এই খেজুর পৃথিবীতে খুবই জনপ্রিয়। এখন আমেরিকা সহ অনেক দেশেই এই খেজুরটি পাওয়া যায়। ফাইবার, ভিটামিন, ও মিনারেল এ পরিপূর্ণ এই খেজুরটির আকৃতি বড় এবং বাদামি রঙের। খেতে দারুন স্বাদের এই খেজুরটি এবং গুণেও ভরা। এটি হার্টের রোগ, মাথা ও হাড়ের জন্য খুব ভালো।
ওমানি:
ওমানে চাষ হয় বলে এই খেজুরটি ওমানি নামে পরিচিত। বড় ধরনের ও রসালো মিষ্টি এই খেজুর। এতে সোডিয়াম, পটাশিয়াম, এবং আয়রন থাকে।
হালাউয়ি:
ইরাকের হেলা নগরে এই খেজুরের চাষ করা হয়। সোনালী বাদামী রং-এর হয় এই খেজুর। এতে ও ফাইবার ,আয়রন ,পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
মাজাফাতি:
ইরানের কেরমান শহরে এই খেজুরের চাষ হয়। ঘন বাদামী রঙের এই খেজুর খেতে অনেকটা চকলেটের মত। এতে ভিটামিন এ,বি, সি ,ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে।
এগুলো ছাড়াও আমাদের এখানে ইরানের মরিয়ম ,সৌদি আরবের আম্বার,সুকারি ইত্যাদি খেজুর পাওয়া যায়। এইসবের মধ্যে সেরাটি বাঁচার দায়িত্ব কিন্তু আপনার।







