রাজনীতি

‘সকালে এক কথা তো বিকেলে আর এক’ গান্ধী ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রতি তোপ সম্বিতের

কলকাতায় দলীয় অনুষ্ঠানে যোগদানের পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শ্লেষাত্মক শব্দচয়নে নিবন্ধ থাকলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। আজ অর্থাৎ সোমবার সল্টলেকের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যের মূল দিক ছিল রাহুল গান্ধী। সেই সূত্রেই তৃণমূল সুপ্রিমো ও নেতৃত্বের নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে এবং তাঁকে সাংসদদের দেওয়া বাসভবন ছাড়ার নোটিস জারি হয়েছে। প্রাক্তন সাংসদের দাবি, তিনি শিল্পপতি গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক খোলসা করার দাবি জানাচ্ছেন, তাতেই ভয় পেয়ে যাচ্ছেন মোদী। কারণ, রাহুলের অভিযোগ অনুসারে, আদানি গোষ্ঠীর রাতারাতি কোটিপতি-শ্রেষ্ঠ হয়ে ওঠার পিছনে প্রধানমন্ত্রীর হাত রয়েছে।

সাংসদ পদ খারিজ হওয়ার পর রাহুলের পাশে থাকার বার্তা পাঠিয়ে ট্যুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তা নিয়ে সম্বিত পাত্রকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি তো আশ্চর্য হই। মমতাজি সকালে একরকম কথা বলেন, সন্ধেবেলা আরেক রকম কথা। সকালে ফুলের বোকে নিয়ে তাঁর কাছে যান। আবার সন্ধেয় বলেন, রাহুলের দ্বারা কিছু হবে না। আরে আগে আপনি নিজে বুঝুন যে রাহুলকে দিয়ে কী হবে আর কী হবে না।’ যদিও সম্বিতের এই উবাচ ধর্তব্যেই ফেলছে না তৃণমূল কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.