রাজনীতি

‘পরিবর্তন হতে অধিক সময় লাগার কথা নয়’ রিষড়াকাণ্ডে রাজ্যপালের সঙ্গে টেলিফোনে কথপোকথন দিলীপের

রিষড়াকাণ্ডে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে টেলিফোনে কথা হয় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। সোমবার সকালে নয়াদিল্লির পথে রওনা দেওয়ার সময় এই কথা জানিয়ে যান দিলীপ। গোটা ঘটনা নিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন তিনি। সংশ্লিষ্ট ঘটনা নিয়ে রাজ্যপাল তাঁকে ফোন করেছিলেন বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, দিলীপ ঘোষের মিছিলে অশান্তির ঘটনায় রবিবার রাত থেকে ১২ জনকে গ্রেফতার করে পুলিস। আটক করা হয়েছে আরও অনেককে। অপরক্ষেত্রে, রিষড়া এবং মাহেশ এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

দিলীপ ঘোষের উবাচ, ‘‌রাজ্যপাল খোঁজখবর নিলেন। ঠিক আছি কিনা জানলেন। এক বিধায়কের চোট লেগেছে। তিনি ঠিক আছেন কিনা। কী হয়েছিল!’‌ তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে, দিলীপরা শকুনির রাজনীতি করছেন। তার প্রতিক্রিয়ায় দিলীপ-উবাচ, ‘উনি রামনবমীর কী জানেন? হারামের ধন খেয়ে রাম বলে আর কিছুর জ্ঞান নেই। যাদের সঙ্গে উনি আছেন, তারাও রামের ভক্ত নয়। সারা দেশে উৎসব চলে। সারা বছর মানুষ রামকে নিয়ে মেতে থাকে। ভারত রামের জায়গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.